NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে বিজয় মিছিলে গুলির ঘটনায় নিহত ১, আহত ২১


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৪১ এএম

যুক্তরাষ্ট্রে বিজয় মিছিলে গুলির ঘটনায় নিহত ১, আহত ২১

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি চিফের সুপার বৌল ভিক্টরি প্যারেড শেষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা বলছেন। স্থানীয় একটি হাসপাতাল নিশ্চিত করেছে, আহতদের মধ্যে ৯টি শিশুও রয়েছে। কর্মকর্তারা বলছেন, আটজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া আহত অন্য সাতজনের অবস্থাও ভালো না।

 

কানসাস সিটির ডাউনটাউনে বুধবার (১৪ ফ্রেব্রুরি) প্যারেড চলাকালে হঠাৎ স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে গুলির ঘটনা ঘটে। কানসাস সিটি চিফসের বিজয় মিছিলটি যখন ডাউনটাউনে ইউনিয়ন স্টেশনের কাছে পৌঁছে তখন গোলাগুলি শুরু হয়। ঘটনার সময় কানসাস সিটি চিপসের খেলোয়াড়রা মঞ্চের ওপরে ছিলেন।

গুলি শুরু হওয়ার পর জড়ো হওয়া দর্শকরা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন।  প্রিয় দলের বিজয় মিছিলে অংশ নিতে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিল এদিন।

 

এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

তদন্ত চলছে বলে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান স্টেসি গ্রেভস জানিয়েছেন। তিনি আরো জানান, আগে থেকেই সেখানে শহরের অগ্নিনির্বাপণ বিভাগ মেডিক্যাল সুবিধা দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিল এবং গুলি শুরু হতেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিজয় মিছিলের নিরাপত্তায় সেখানে আট শতাধিক পুলিশ মোতায়েন ছিল। আশপাশের উঁচু ভবনগুলোতেও পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে। নগরীর ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরাও জরুরি সেবা দিতে সেখানে উপস্থিত ছিলেন সেদিন।
এর মধ্যে এমন ঘটনা ঘটে। 

 

সূত্র : বিবিসি