NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

‘দরদ’র ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৪, ১০:৫৫ পিএম

‘দরদ’র ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়

গতকাল প্রকাশ্যে এসেছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ফার্স্ট লুক। যেখানে শাকিব খানকে দেখা গেছে এলোমেলো চুলে, চোখেমুখে প্রতিশোধের ছাপ স্পষ্ট। রক্তভেজা ডান হাত গালে লাগানো। রহস্যময় চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।

ভালোবাসা দিবসে পোস্টার প্রকাশ ছাড়াও আরও একটি ঘোষণা দিলেন ‘দরদ’ নির্মাতা অনন্য মামুন। জানালেন, ছবির প্রথম টিজার প্রকাশ করবেন বুর্জ খলিফায়। যা এর আগে কোনও বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে হয়নি।

 

এক ভিডিও বার্তায় মামুন বললেন, “আমি স্বপ্ন দেখি, দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্ট দাঁড়িয়ে আছি।

আর বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনের গায়ে ‘দরদ’র টিজার ভাসছে। হ্যাঁ, এটা কিন্তু আর স্বপ্ন না। এটা হলো আজকের (১৪ ফেব্রুয়ারি) দিনে আরেকটা সারপ্রাইজ! ‘দরদ’র প্রথম ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়।”

 

বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় ‘দরদ’ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা।

এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান।

 

আরো আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ভাষায়।
ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে পরিচালক অনন্য মামুন এক ভিডিও বার্তায় জানান, দুই ঈদ ছাড়া যেকোনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

ভালো সিনেমা বানালে যে ঈদ ছাড়াও সুপারহিট করা যায়, সিনেমা হলে সুনামি বয়ে যাওয়ানো যায় সেটা প্রমাণ করে দেবে ‘দরদ’।