NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সোনার পোশাক


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৫৩ পিএম

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সোনার পোশাক

ভ্যালেন্টাইনস ডে উদযাপনে কুয়েতি এক জুয়েলার্স খাঁটি সোনা দিয়ে পোশাক তৈরি করেছে। দোকানের মালিক আবু ইউসুফ তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনার তৈরি সেই পোশাকের ভিডিও প্রকাশ করেছন। 

আবু ইউসুফ পোশাকটির মূল্য ৪৮ হাজার (প্রায় এক কোটি ৬৬ লাখ) কুয়েতি দিনার বলে জানান। ক্রেতাদের জন্য একটি বাক্স, ফুল এবং সুন্দর প্যাকেজিংয়ের সেবা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

তবে ভিডিওতে ইউসুফ পুরো পোশাকটি দেখাননি শুধু ওপরের অংশটি দেখিয়েছেন। 

 

এদিকে ভিডিওটি প্রকাশ হওয়ার পর কুয়েত এবং আরব বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঝড়ে উঠেছে। কেউ কেউ বলেছেন, উপহার দেওয়ার এই আইডিয়াটি দারুণ আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, ভ্যালেন্টাইনস ডের জন্য আসলেই কি দামি উপহারের প্রয়োজন আছে। কেউ কেউ আবার অতিরিক্ত মূল্য নিয়েও সমালোচনা করেছেন।

 

সোনার পোশাকের জন্য আবেদন থাকা সত্ত্বেও  এখনো কোনো ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। ২০২১ সালে প্রথম এ ধরনের পোশাক তৈরি শুরু হয়। স্বর্ণ ও গহনা বিশেষজ্ঞরা বলছেন, কুয়েতি নারীদের জন্য সোনার পোশাক নতুন ধরনের বিলাসি পণ্য বা ফ্যাশন হতে পারে। এর পক্ষে তারা যুক্তি দেখিয়েছেন, চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই জাতীয় বিলাসবহুল পোশাকে নিরাপদে বিনিয়োগ করা যেতে পারে।