NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মুক্তির আগেই সিনেমার গান নিয়ে কনসার্ট


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

মুক্তির আগেই সিনেমার গান নিয়ে কনসার্ট

মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে সরকারি অনুদানে ‘কাজলরেখা’ নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। মুক্তির আগে থেকেই আলোচনায় এই সিনেমাটি। এর মধ্যে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পিছিয়েছে সিনেমাটির। নতুন মুক্তির তারিখ হিসেবে ছবিটি আগামী বৈশাখে মুক্তি পেতে পারে।

সিনেমার মুক্তি পেছালেও এসেছে সিনেমার দুটি গান। জানা গেছে, এই সিনেমায় প্রায় ২৪টি গান রয়েছে। এই গানগুলো নিয়ে ভালোবাসা দিবস উপলক্ষে এক কনসার্টের আয়োজন করা হয়েছে।

 

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট।

ইমন চৌধুরীর পরিচালনায় এই কনসার্টে অংশ নেবেন হুমায়রা ঈশিকা, শিবলু, মিথুন, অবন্তী সিঁথি, আকাশ, মাশা ইসলাম, সালেহ, মাখন, অন্তরা মণ্ডল। তাঁরা সবাই ‘কাজলরেখা’ সিনেমার বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন।

 

কনসার্টের খবরটি দিয়েছেন ইমন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পোস্টারের ছবি দিয়ে ইমন চৌধুরী লিখেছেন, “ঢাকার দেয়ালে নিজেদের পোস্টার দেখতে ভাল লাগে।

দেশ বরেণ্য নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা আমাদের খুব আবেগের। এই সিনেমায় ২৪টি গান আছে। আমার সংগীত পরিচালনায় এই গানগুলো গেয়েছে অসাধারণ সব শিল্পীরা। তাঁদের ও সিনেমার কলাকুশলীদের নিয়ে আমরা এই প্রথম একটি পরিপূর্ণ কনসার্ট করতে যাচ্ছি। প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ১৪ ফেব্রুয়ারি বিকেলে।
সবাইকে একসাথে গানে গানে ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপনের আমন্ত্রণ রইল।’

 

গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘কাজলরেখা’ সিনেমার দ্বিতীয় গান ‘হলুদ রে তুই’। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অন্তরা মন্ডল ও হুমায়রা ঈশিকা। এর আগে গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘কইন্যা আঁকে গো আলপনা’ গানটি।

কাজলরেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।