NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইরান থেকে পুরস্কার পেলেন ফারিণ


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৪৩ পিএম

ইরান থেকে পুরস্কার পেলেন ফারিণ

অভিনয় করে দেশে-বিদেশে অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। পেয়েছেন কিছু পুরস্কারও। এবার পুরস্কার পেলেন ইরান থেকে। দেশটির শহর তেহরানে চলছে ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪’।

সেখানেই পুরস্কৃত হলেন ফারিণ ও তাঁর সিনেমা ফাতিমা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক ধ্রুব হাসান। তিনি আজ কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের সিনেমা পুরস্কার পেয়ে আমরা আনন্দিত। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।

’ এদিকে আজ সকালে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ফারিন। সেখানে তিনি লেখেন,  ‘ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাঁকে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দেওয়া হয়েছে। যদিও উপস্থিত না থাকায় নিজ হাতে পুরস্কারটি নিতে পারেননি তিনি।

 

তবে এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ফারিণ বলেন, ‘নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরো এক দিন থাকতে পারলাম না।

কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন, এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ। এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটা সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’

 

 ইরানের এই উৎসবে পুরস্কারের তালিকায় বাংলাদেশের আরো একটি যোগসূত্র রয়েছে।

তা হলো বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ ছবির জন্য সিনেমা স্যালভেশন বিভাগে ক্রিসটাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অ্যাঞ্জেলো রালিস। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন ছবির অভিনেত্রী আফরিন খানম।  

 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার (১১ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি শেষ হয়েছে। ৮ ফেব্রুয়ারি বিকেলে ইস্টার্ন ভিস্তা (এশিয়ান-ইসলামিক দেশগুলোর জন্য নির্ধারিত) বিভাগে প্রদর্শিত হয় ফারিণ অভিনীত ‘ফাতিমা’ ছবিটি। মুক্তিযুদ্ধের সময়কার গল্পে নির্মিত এই ছবিতে ফারিণের সঙ্গে আরো আছেন পান্থ কানাই, ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী প্রমুখ।