NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বক্স অফিসে এগিয়ে কে? রজনীকান্ত নাকি শহীদ-কৃতি জুটি


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:১৮ এএম

বক্স অফিসে এগিয়ে কে? রজনীকান্ত নাকি শহীদ-কৃতি জুটি

গতকাল মুক্তি পেয়েছে শহীদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’। সিনেমায় সিফরা নামের একটি রোবটের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। আর এই রোবটের প্রেমে পাগল বিজ্ঞানী শহীদ কাপুর। সিনেমাটি মুক্তির পর দর্শক সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভারতে ৬.৭ কোটি রুপি আয় করেছে।

 

চলচ্চিত্র বাবাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’সিনেমাটি প্রথম দিনে সামগ্রিকভাবে বিশ্বব্যাপী আয় করেছে ১৪.৯২ শতাংশ। ভালোবাসা দিবসে এই সিনেমার আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, একই দিনে মুক্তি পেয়েছে মেগাস্টার রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘লাল সালাম’।

সিনেমাটি প্রথম দিনে আয় করেছে  আয় করেছে ৪.৩০কোটি রুপি আয় করেছে। যা রজনীকান্ত অভিনীত সব চলচ্চিত্রের তুলনায় সর্বনিন্ম আয় করেছে সিনেমাটি। মুক্তির দিনে বক্স অফিসে সিনেমাটি খুব না জমলেও সিনেমাটি নিয়ে আশাবাদী সমালোচকরা। সামনে এর আয় আরও বাড়তে পারে।

 

‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন অমিত যোশি আর আরাধনা শাহর। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান, জ্যোতি দেশপান্ডে এবং লক্ষ্মণ উতেকর। ছবির কাহিনী মূলত রোবটিক্স কাহিনীকে ঘিরে। যেখানে একজন রোবটিক্স নারীর সাথে একজন মানুষের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে।

‘লাল সালাম’স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমা ।

এটি পরিচালনা করেছেন রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। এই সিনেমায় আরও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত, বিগনেশ প্রমুখ। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেও প্রশংসা পাচ্ছেন রজনীকান্ত।