NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

গহনার সঙ্গে স্মৃতি লুকানো থাকে : অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৩২ এএম

গহনার সঙ্গে স্মৃতি লুকানো থাকে : অপু বিশ্বাস

চলছে জাঁকজমকপূর্ণ বাজুস মেলা। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলার প্রথম দিন বিকেল ৩ টায় ‘সেলিব্রিটিদের লাইফ স্টাইলে গহনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে হাজির ছিলেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় ও বর্ষীয়ান সব তারকা। সেমিনারে হাজির ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাসও।

সেখানেই গহনা নিয়ে নিজের ভাবনা ও স্মৃতিচারণ করেন অপু বিশ্বাস জানান, গহনা মেয়েদের জীবনের একটা সংরক্ষিত সম্পদ।

 

সেমিনারে অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘গহনা আমাদের মেয়েদের জীবনের সম্পদ। আমি আমার ব্যক্তিজীবনে গহনা সংগ্রহ করতে দেখেছি আমার মাকে। কোনো একটা বড় বিপদে আমি সেই গহনা গুলো কাজে লাগাতে পেরেছি।

গহনা মেয়েদের জীবনের একটা সংরক্ষিত সম্পদ।’ 

 

স্বর্ণকে সঞ্চয় হিসেবে উল্লেখ করে অপু বলেন, ‘গ্রামে যারা এখনো ব্যাংকিং বুঝে না তারা কিন্তু একটা ডিপোজিট বুঝে, সেটা হলো গহনা। গহনার সঙ্গে অনেক স্মৃতি লুকানো থাকে। আমার মা নেই তিন বছর।

আমি কিন্তু কোনো প্রোগ্রাম বা সিনেমা কেন্দ্রীক কোনো ওপেনিংয়ে গেলে আমার মায়ের গহনা পরে যাই। আমার মনে হয় আমার মায়ের আশীর্বাদ আছে আমার সঙ্গে।’

 

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ‘বাজুস ফেয়ার-২০২৪’ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য-নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে।

মেলার প্রথম দিন বিকেল ৩ টায় ‘সেলিব্রিটিদের লাইফ স্টাইলে গহনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন, অপু বিশ্বাস, তমা মির্জা, সোহানা সাবা, সাবরিনা সুলতানা কেয়া, পিয়া জান্নাতুল, বিদ্যা সিনহা মিম, কোনাল, আশনা হাবিব ভাবনা, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।

 

এবার বাজুস ফেয়ারে ৯টি প্যাভিলিয়ন, ১৭টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।