NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

সীমান্তে সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৪৬ এএম

সীমান্তে সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে : আইনমন্ত্রী

মিয়ানমার সীমান্তের পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের উত্তরে আনিসুল হক এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে আইনমন্ত্রী প্রশ্নের উত্তর দেন।

সম্পূরক প্রশ্নে মুজিবুল হক চুন্নু জানতে চান, মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী বাহিনীর অনেকটা যুদ্ধের মতো চলছে। সেখান থেকে সাধারণ মানুষ অনুপ্রবেশের চেষ্টা করছে এবং গোলাগুলি হচ্ছে। সেটা এসে বাংলাদেশের মধ্যে পড়ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
আমাদের সীমান্ত নিরাপত্তার প্রশ্নে, মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে?

 

জবাবে মন্ত্রী আনিসুল হক বলেন, এই ব্যাপারে সরকার ওয়াকিবহাল আছে। আজকে যে ঘটনা হয়েছে, ৭৮ জন মিয়ানমারের বর্ডার পুলিশও বাংলাদেশে চলে এসেছে। তাদের মধ্যে কিছু কিছু আহতও আছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একটি স্কুলে আপাতত রাখা হয়েছে।

মিয়ানমারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সেই আলোচনা করার জন্য এবং তাদেরকে ফেরত পাঠানোর জন্য, ফেরত পাঠানো যদি না যায় তাহলে অন্য কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখা হবে।

 

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটা হলো, আমাদের সশস্ত্র বাহিনী বা আধাসামরিক বাহিনী যেটা আছে বর্ডার ফোর্স তাদের ধৈর্য ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্ডারে স্কুলগুলো বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এর আগে মর্টার শেলিংয়ে আমাদের একজন এবং ওদের একজন মারা গেছে।

এটাও সঠিক এবং এই পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।