NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শাকিবের লুক নিয়ে ট্রল, জবাব দিলেন অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২৭ পিএম

শাকিবের লুক নিয়ে ট্রল, জবাব দিলেন অপু বিশ্বাস

‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর হিমেল আশরাফ শুরু করেছেন ‘রাজকুমার’ ছবির শুটিং। এরই মধ্যে বাংলাদেশের অংশের শুটিং প্রায় শেষ। গত মঙ্গলবার এফডিসিতে হয়েছে সিনেমাটির একটি গানের শুটিং। গানের শুটিংয়ের ছবি প্রকাশ্যে আসার পর শাকিবের লুক নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

 

তার নতুন লুক নিয়ে বেশিরভাগ মানুষ প্রশংসা করলেও ট্রল করতে ছাড়ছেন না অনেকেই। এবার সেই ট্রলের বিষয়ে কথা বললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, ‘আমার কাছে শাকিব খানের লুক অত্যন্ত ভালো লেগেছে। কিছু মানুষ এটাকে নানানভাবে ট্রল করছে।

এটা দেখে অবাক হচ্ছি। যারা ট্রল করে, তারা একটা ভিডিওর নিচে ছোট্ট কমেন্ট বক্সে ট্রল করে। তাদের লিমিটেশন ১৯০ শব্দ। ১৯০ দিন কাজ করেও কিন্তু সামনে আসার ক্ষমতাটা নেই।
অনেকেই আমাদের সামনে আসতে তারা কাউকে না কাউকে ক্যাশ করে। কিন্তু তারা পাবেনা। সুতরাং এসব বিষয় নিয়ে আমাদের ভাবনা না থাকাটাই ভালো।’

 

এই সমস্ত মানুষদের মানসিকতা ইতিবাচক হওয়া দরকার বলেও মনে করেন অপু। তার কথায়, ‘দিন দিন আমাদের এই জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে।

যারা নোংরা করছে তারা তাদের ঘরে বসে নোংরা করছে। ইন্ডাস্ট্রির ক্ষতি করার দরকার কি? এই সমস্ত মানুষদের তাদের মানসিকতা পজিটিভ হওয়া দরকার।’

 

নিজের কাজ নিয়ে অপু বলেন, ‘যারা আমাকে পছন্দ করে না তাদের কাছে তো আমার কোনো কাজই ভালো না। আমার কাজ একজন মানুষ কীভাবে নিচ্ছে সেটার দেখার সময় বা মানসিকতা আমার নেই। আমি কি কাজ করছি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।’

প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত অপু বিশ্বাসের সিনেমা ‘ট্রাপ’। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী।  আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ আরও অনেকে।