NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ব্রাজিল মাঠে নামছে রাতে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

>
ব্রাজিল মাঠে নামছে রাতে

নারীদের কোপা আমেরিকার সফলতম দল ব্রাজিল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের আট সংস্করণের সাতটির শিরোপাই উঠেছে তাদের হাতে। এবারও দারুণ ছন্দে আসর শুরু করেছে ব্রাজিলিয়ানরা। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০ গোলে ধসিয়ে দিয়েছে। পরের ম্যাচে উরুগুয়েকে ৩-০ ব্যবধানে পরাস্ত করে দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে এখন নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে তারা।

সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবেন দেবিনহারা। দুই ম্যাচ থেকে ব্রাজিলের সমান ৬ পয়েন্ট পেয়েছে ভেনিজুয়েলাও, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ বি’র পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

এবারের আসরে ভেনিজুয়েলা নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়েকে ১-০ এবং দ্বিতীয় ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে।

এখন পর্যন্ত গ্রুপ সেরা দুই দলের দ্বৈরথে জয়ী দল সেমিফাইনালে পথে অনেকটা এগিয়ে যাবে।