NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

‘মাসুদ রানা’ হলেন অনন্ত জলিল, সঙ্গে বর্ষা


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৫৩ এএম

‘মাসুদ রানা’ হলেন অনন্ত জলিল, সঙ্গে বর্ষা

প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি ‘মাসুদ রানা’। এই লেখকের ‘অপারেশন চিতা’ নামের উপন্যাস থেকে এবার নির্মিত হবে ‘চিতা’ নামের একটি সিনেমা। কিছুদিন আগেই এমন ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। তবে ছবির নায়ক-নায়িকা কে হবেন, সেটা খোলসা করেনি।

শুধু এটুকু বলেছিল, ‘বড় চমক থাকবে।’ অবশেষে জানা গেল সেই চমকের নাম অনন্ত জলিল! সঙ্গে যথারীতি স্ত্রী বর্ষা।

 

আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক মহরতের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেয়া হয়। সেখানেই অভিনয়শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় অনন্ত-বর্ষাকে।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা করতে যাচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা।

 

fcbhfgh

জানা যায়, জাজের প্রযোজনায় ‘চিতা’ সিনেমাটি পরিচালনা করবেন জাজ কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এ সিনেমার শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে।

 

এর আগে কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমাটি।

গেল বছর ২৫ আগস্ট মুক্তি পাওয়া সেই ছবিতে মাসুদ রানা চরিত্রে দেখা যায় এ বি এম সুমনকে। এ ছাড়াও ওই ছবিতে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যাবসায়িকভাবে ফ্লপ হয়।