NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

হারের বৃত্তে সিলেট, জয়ে ফিরল বরিশাল


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৪, ১০:০১ এএম

হারের বৃত্তে সিলেট, জয়ে ফিরল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুমে জিততে ভুলে গেছে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। ঢাকার প্রথম পর্বে দুই ম্যাচ হারা দলটি ঘরের মাঠে হ্যাটট্রিক হারের স্বাদ পেল।

সব মিলিয়ে এবারের মৌসুমে পাঁচ ম্যাচের সবগুলোতে হার তাদের। আজ রাতের ম্যাচে সিলেটকে ৪৯ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরল ফরচুন বরিশাল।

 

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান করে বরিশাল। তাণ্ডব চালান মাহমুদ উল্লাহ, ৭টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ওপেনার আহমেদ শেহজাদ আউট হন ৬৬ রান করে। এ ছাড়া ছোট দুটি ইনিংস খেলেছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।

সৌম্য ২০ ও মুশফিক ২২ রান করেছেন।

 

রান তাড়ায় নামা সিলেট ১৭.৩ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায়। যদিও এক পর্যায়ে জাকির হাসান ও বেনি হাওয়েল সিলেটকে জয়ের আশাই দেখাচ্ছিলেন। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর দুজনের জুটি থেকে সিলেট তুলে ৫৮ রান।

তবে জাকির আউট হওয়ার পর আবার ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইনআপ। জাকির ৩৪ বলে ৪৬ রান করে আউট হন। হাওয়েল করেন ২৪ রান। বরিশালের হয়ে মোহাম্মদ ইমরান ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন।