NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

গোপনে বাগদান সারলেন পুলকিত-কৃতি!


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

গোপনে বাগদান সারলেন পুলকিত-কৃতি!

দীর্ঘদিন ধরেই প্রেম করছেন বলিউড তারকা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। ভক্তরাও এই জুটিকে খুব পছন্দ করেন। যদিও এই জুটির প্রেম একসময় ওপেন সিক্রেট ছিল। কিন্তু যখনই তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আসে ভক্তদের একটিই প্রশ্ন ছিলো কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।

জানা গেছে, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তাঁরা। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন পুলকিত-কৃতি।

 

xfncgvnh
পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা

মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে পুলকিত-কৃতির বাগদানের খবর চাউর হয়েছে। এসব ছবিতে বন্ধুদের সঙ্গে দেখা যায় পুলকিত-কৃতিকে।

নীল রঙের একটি আনারকলি পোশাক পরেছেন কৃতি। অন্যদিকে পুলকিতের পরনে সাদা রঙের কুর্তা। দুজনের বাঁ হাতের অনামিকায় শোভা পাচ্ছে আংটি।

 

এসব ছবি রিয়া লুথরা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।

আর ছবির ক্যাপশনে লেখেন, ‘আশীর্বাদ।’ তবে কৃতি-পুলকিত কেউ-ই এ ছবি প্রকাশ করেননি। এ জুটির বাগদান নিয়ে চর্চা শুরু হলেও এখনো কোনো বক্তব্য দেননি তারা।

 

dfxhtyh
পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি। বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। এ তালিকায় রয়েছে— ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’।