NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

ভোজ্য তেলসহ ৪ পণ্যে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ১১:২১ পিএম

ভোজ্য তেলসহ ৪ পণ্যে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কি কাজ করেছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে জানতে চান তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

মাহবুব হোসেন বলেন, ‘রমজান উপলক্ষে ভোজ্য তেল, চিনি, চাল, খেজুর এই চার পণ্যে শুল্ক হ্রাসের কথা বলেছেন প্রধানমন্ত্রী। একই সাথে এই চার পণ্য সরবরাহ নিশ্চিতের কথা বলেছেন। সরবরাহ ক্ষেত্রে ঘাটতি যেন না থাকে। সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্থায়ী কাঠামো পাচ্ছে দ্রুত বিচার আইন। ২০০২ সালে করা এই আইন আগে ২ বছর পর পর মেয়াদ বাড়ানো হতে। মন্ত্রিসভা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০২৪ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’