NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল শ্রীলঙ্কা

আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে শ্রীলঙ্কা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি) রাজনৈতিক হস্তক্ষেপের জেরে গত নভেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, আইসিসির সদস্য হিসেবে নিয়মের লঙ্ঘন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

বিশেষ করে বোর্ডে সরকারের হস্তক্ষেপের কথা উল্লেখ করে আইসিসি।

 

নিষেধাজ্ঞা জারি হয় গত ১০ নভেম্বর। এরপর গত ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি ইভেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারবে শ্রীলঙ্কা। তবে শাস্তি হিসেবে ঠিকই ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়।

 

নিষেধাজ্ঞার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল আইসিসি। আজ তারা জানিয়েছে, এসএলসির কার্যক্রমে এখন তারা সন্তুষ্ট। তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।