NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অ্যানিমেলের পর ‘নতুন লুকে’ চমকে দিলেন ববি দেওল


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৪ পিএম

অ্যানিমেলের পর ‘নতুন লুকে’ চমকে দিলেন ববি দেওল

গত বছর তুমুল আলোচনায় ছিলেন বলিউড অভিনেতা ববি দেওল। অ্যানিমেলে দুর্দান্ত লুক আর অভিনয় দিয়ে নতুন করে মন জয় করেছেন ভক্তদের। এবার নতুন বছরে আসছে দুর্ধর্ষ অবতারে। আজ ২৭ জানুয়ারি ববি দেওলের জন্মদিন উপলক্ষে তাঁর আসন্ন সিনেমা থেকে অভিনেতার লুক প্রকাশ করা হয়েছে যা বেশ চমকে দিয়েছে অনুরাগীদের!

দক্ষিণের জনপ্রিয় তারকা সুরিয়ার ‘কাঙ্গুভা’ চলচ্চিত্রে দেখা যাবে ববি দেওলকে।

 সিনেমাটির নির্মাতারা ববি দেওলের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে লম্বা চুলে শিং পরিহিত অবস্থায় দেখা গেছে ববিকে। তাঁর একটি চোখ ছিল ভয়ানক এবং বুকে একটি পাঁজর লাগানো ঢাল পরতে দেখা গেছে। নারী যোদ্ধাদের একটি ভীড় তাকে ঘিরে রেখেছে।
দুর্ধর্ষ এক যোদ্ধার লুকেই ধরা দিয়েছেন ববি। জানা গেছে, সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করছেন ববি দেওল। 

 

ববি দেওলের ৫৫তম জন্মদিন উপলক্ষে প্রযোজনা সংস্থা ‘স্টুডিও গ্রিন’ অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে ববির লুক প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘নির্মম, ক্ষমতাশালী, অবিস্মরণীয়। আমাদের উধিরনকে (ববি) জন্মদিনের শুভেচ্ছা।

 

কাঙ্গুভার নায়ক সুরিয়া তাঁর সহ-অভিনেতা ববি দেওলের নতুন লুকের পোস্টারটি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ববি দেওল ভাই। উষ্ণ বন্ধুত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের কাঙ্গুভায় শক্তিশালী উধিরানের চরিত্রে আপনাকে রূপান্তরিত হতে দেখাটা দারুণ ব্যাপার ছিল।’

সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন সুরিয়া।

 প্রধান চরিত্রে সুরিয়াকে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে। সঙ্গে থাকছেন দিশা পাটানি। সিনেমাটি ১০টি ভাষায় মুক্তি পাবে। ২০২৪ সালেই প্রেক্ষাগৃহে আসবে এটি।