NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ
Logo
logo

অতীত টেনে নিজের ভবিষ্যৎ জানালেন মাশরাফি


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৯ পিএম

অতীত টেনে নিজের ভবিষ্যৎ জানালেন মাশরাফি

হারের পর কাউকে ঢাল বানাতে চান না মাশরাফি বিন মতুর্জা। সিলেট স্ট্রাইকার্স যেদিন ম্যাচ হারে, সেদিন সংবাদিকদের প্রশ্নবানের সামনে নিজ দলের কাউকে ঠেলেন না অধিনায়ক। গত বিপিএলের মতো এবারও তার ব্যত্যয় হয়নি। এখন পর্যন্ত টানা তিন ম্যাচ হেরেছে সিলেট, সবগুলোতে হারের ব্যাখ্যা দিতে আসেন তিনি।

 

শুক্রবার তেমনই একটা দিন ছিল। বরাবরের মতো দলের হারের কারণ জানানোর সঙ্গে মাশরাফি নিজেকে নিয়েও কথা বলতে বাধ্য হলেন। 

সিলেটের যে সংবাদ সম্মেলন কক্ষে বসে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচের সংবাদ সম্মেলন করেছিলেন মাশরাফি, শুক্রবার সেখানে বসে অতীতে ফিরে গেলন তিনি। সেখান বসে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আবার প্রশ্নের মুখে পড়তে হলো তাকে।

চোট নিয়েও কেন এখনো খেলা চালিয়ে যাচ্ছেন? 

 

এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমি এই প্রেস কনফারেন্স রুম থেকেই অবসরে গিয়েছি। তখনো আমি বলেছি, আমি কিন্তু খেলব। আন্তর্জাতিক তো সেদিনই বন্ধ করেছি। ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজিতে দল কী চায়, সেটার ওপর নির্ভর করে।

এখানে তো ক্যারিয়ারের বিষয় না। টিম ম্যানেজম্যান্ট যদি আপনাকে চায় তাহলে দলে নেবে।’

 

এবার হাঁটুর চোট নিয়েও বিপিএল খেলার কারণ জানিয়ে বলেন, ‘আমি তো বলেছিলাম আমি ক্রিকেট খেলব। আমি আমার খেলা উপভোগ করি। শেষ বছর পর্যন্ত পায়ে কোনো রকম সমস্যা হয়নি।

হঠাৎ চার মাস আগে ব্যথা অনুভব করি। আমি জানি না কী হয়েছে। ডাক্তার দেখিয়েছি পরে বলেছে ছোট একটা অপারেশন লাগবে। আমি নিজেও চাইনি (খেলতে) যেহেতু পুরো ফিট না। তবে ওই যে বললাম, সব কিছুতে যদি-কিন্তু থাকে। কিছু চাওয়া, কিছু পাওয়ার ব্যাপার থাকে।’

 

এরপরই প্রশ্ন উঠল, তাহলে আর কতদিন খেলা চালিয়ে যাবেন মাশরাফি? ৪১ বছর বয়সী এই ক্রিকেটার তার শেষ বিপিএল খেলছেন কি না সেই আলোচনাও হলো। মাশরাফি এখনো ক্রিকেট ক্যারিয়ারের ফুলস্টপ টানতে চান না বলে জানালেন।

 নিজের ভবিষ্যৎ জানাতে গিয়ে বললেন, ‘হতে পারে (আগামীবার খেলা)। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই।’