NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

চীনে ভূমিধস : মিলল নিখোঁজ শেষ মানুষের দেহ, মৃত্যু বেড়ে ৪৪


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৫ পিএম

চীনে ভূমিধস : মিলল নিখোঁজ শেষ মানুষের দেহ, মৃত্যু বেড়ে ৪৪

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে নিখোঁজ শেষ ব্যক্তির মৃতদেহ বৃহস্পতিবার উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন। এতে এ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার ভোরের আগে ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টিতে ঘটে যাওয়া ভূমিধসের ফলে ১৮টি বাড়ি ধসে পড়ে এবং দুই শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়।

 

প্রতিবেদন থেকে জানা গেছে, চীনা রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি বৃহস্পতিবার সন্ধ্যার আগে জানিয়েছে, ঘটনাস্থলে আরো ৯টি মৃতদেহ পাওয়া গেছে। এতে বুধবারের মৃতের সংখ্যা ৩৪ থেকে বেড়ে ৪৩ হয়েছে। কয়েক ঘণ্টা পর সিসিটিভি জানায়, শেষ নিখোঁজ মানুষের লাশ পাওয়া গেছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ।

 

ভূমিধসের পর চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সোমবার ‘সর্বস্ব’ দিয়ে উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। বিপর্যয়ের পর ২০০ জন উদ্ধারকর্মী হিমশীতল তাপমাত্রা এবং বরফের স্তর থেকে গ্রামবাসীদের খুঁজে বের করতে লড়াই শুরু করে।

এএফপি বলেছে, রাষ্ট্রীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিগুলোতে হেলমেট, মুখোশ ও উজ্জ্বল কমলা পোশাকে উদ্ধারকারীদের বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে রাতভর খনন করতে দেখা যায়। কয়েক ডজন ফায়ার ট্রাক এবং বড় আকারের খনন সরঞ্জামও দেখা যায়।

 

চীনের সুদূরপ্রসারী ও বৃহত্তর দরিদ্র অঞ্চল ইউনানে ভূমিধস একটি সাধারণ ঘটনা। সেখানে খাড়া পর্বতশ্রেণি বিশাল হিমালয় মালভূমি পর্যন্ত উঠে গেছে। চীন সাম্প্রতিক মাসগুলোতে একাধিক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে।