NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আগামীকাল মঞ্চে বন্যা মির্জার ‘পারো’


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ এএম

আগামীকাল মঞ্চে বন্যা মির্জার ‘পারো’

মঞ্চে ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। আগামীকাল প্রদর্শিত হবে তাঁর মঞ্চ নাটক ‌‘পারো’। নাট্যদল দেশ নাটকের ২৫তম প্রযোজনা এটি। লেখা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার মাসুম রেজা।

বন্যা ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেত্রী সুষমা সরকার।

 

জানা গেছে, শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এর আগে, আজ সন্ধ্যায়ও নাটকটির একটি প্রদর্শনী ছিল।

গত ডিসেম্বরে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বন্যা মির্জা।

এরপর থেকেই তিনি নাটকটি নিয়ে ব্যস্ত। মহড়া চলাকালে ‘পারো’ নাটকের বিষয়ে  ন্যা জানিয়েছেন, এটি মূলত একটা মেয়ের গল্প; একক নারীর গল্প। কোভিডের সময় ভার্চ্যুয়ালি এর মহড়া হয়েছিল। এরপর ২০ দিনের প্রস্তুতিতে এটি মঞ্চে আসছে।

 

প্রসঙ্গত, নাট্যদল দেশ নাটকে নিয়মিত কাজ করছেন বন্যা মির্জা। একই নাট্যদলের হয়ে তাঁকে সর্বশেষ দেখা গেছে ‘জলবাসর’ নামের একটি নাটকে।