NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৯৫, মৃতের সংখ্যা বেড়ে ২৫৪৯০


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৯৫, মৃতের সংখ্যা বেড়ে ২৫৪৯০

গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলা এখনো চলছে। গত ২৪ ঘণ্টায় ১৯৫ জন নিহত এবং ৩৫৪ জন আহত হয়েছে। এতে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৯০ জনে। পাশাপাশি এ সময় আরো ৬৩ হাজার ৩৫৪ জন আহত হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।

তেল আবিবের মতে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।

 

এদিকে জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দ ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।