NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা নিয়োগ পেলেন সালমান এফ রহমান


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা নিয়োগ পেলেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সংসদ সদস্য (এমপি) সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। তাঁকে অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের এখনো দায়িত্ব বণ্টন করা হয়নি। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এর আগে গত ১১ জানুয়ারি সালমান এফ রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। উপদেষ্টা পদে থাকার সময় তাঁরা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন‌ বলে নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সালমান এফ রহমানের এই নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

 

এতে আরো বলা হয়, গত মন্ত্রিসভায় সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার নিয়োগ পাওয়া উপদেষ্টাদের এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বিষয়ের দায়িত্ব দেওয়া হয়নি।