NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

দুর্নীতির অভিযোগে সিঙ্গাপুরে পরিবহনমন্ত্রীর পদত্যাগ


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

দুর্নীতির অভিযোগে সিঙ্গাপুরে পরিবহনমন্ত্রীর পদত্যাগ

সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী এস. ইশ্বরানের বিরুদ্ধে একটি দুর্নীতিবিরোধী তদন্তে ২৭টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। কয়েক দশকের মধ্যে দেশটিতে কোনো মন্ত্রীকে জড়িত হাইপ্রফাইল মামলাগুলোর মধ্যে এটি একটি।

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার প্রকাশিত মঙ্গলবারের একটি পদত্যাগপত্রে ইশ্বরান বলেছেন, তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করছেন এবং এখন তিনি তাঁর নাম পরিষ্কার করার দিকে মনোনিবেশ করবেন।

 

করাপ্ট প্র্যাকটিস ইনভেস্টিগেশন ব্যুরো (সিপিআইবি) বলেছে, ইশ্বরানকে গত বছরের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্পত্তি টাইকুন ওং বেং সেংয়ের কাছ থেকে তিন লাখ ৮৪ হাজার ৩৪০.৯৮ সিঙ্গাপুর ডলার (দুই লাখ ৮৬ হাজার ১৮১ মার্কিন ডলার) মূল্যের সুবিধা পেয়েছেন। ওংয়ের ব্যাবসায়িক স্বার্থকে এগিয়ে নিতে তাঁদের মধ্যে এ লেনদেন হয়েছে।

সিপিআইবি এক বিবৃতিতে বলেছে, ইশ্বরানের বিরুদ্ধে দুর্নীতি, ন্যায়বিচারের পথে বাধাসহ মোট ২৭টি অভিযোগ রয়েছে।

দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলে তাঁর এক লাখ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা বা সাত বছরের জেলের সাজা হতে পারে।

 

ওংয়ের অফিস থেকে মন্তব্য চাওয়া ই-মেইলের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্নীতির তদন্তের অংশ হিসেবে জুলাই মাসে এ সম্পত্তি টাইকুনকেও গ্রেপ্তার করা হয়েছিল। তবে তাঁকে অভিযুক্ত করা হয়নি।