NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ
Logo
logo

অকল্যান্ডে কিউইদের কাছে পাত্তা পেল না পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৪, ১০:৪৪ এএম

>
অকল্যান্ডে কিউইদের কাছে পাত্তা পেল না পাকিস্তান

ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই নিউজিল্যান্ডের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। ফলও যা হওয়ার তা-ই হয়েছে। অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের কাছে ৪৬ রানে হেরেছে সফরকারী পাকিস্তান।

অধিনায়ক হিসেবে শুরুটা তাই ভুলে যাওয়ার মতো হয়েছে শাহিন শাহ আফ্রিদির।

 
বোলিংয়ে ৪ ওভারে ৪৬ রান দিয়েছেন, এর মধ্যে এক ওভারে দিয়েছেন ২৪ রান। সব ধরনের টি-টোয়েন্টিতে এটা আফ্রিদির সবচেয়ে খরুচে বোলিং। সব মিলিয়ে ৮ উইকেটে ২২৬ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

 

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এর চেয়ে বড় স্কোর নেই আর একটিও।

 
বোলারদের এমন হতাশায় প্রলেপ দিতে পারেননি ব্যাটাররাও। সায়েম আইয়ুবের ব্যাটে দুরন্ত শুরু পেলেও তাঁর আউটের পর জেতার পরিস্থিতি কমই তৈরি করতে পেরেছে পাকিস্তান।

 

আইয়ুবের ৮ বলে ২৭ রানের ইনিংসে ২.২ ওভারে ৩৩ রান তোলে পাকিস্তান। রানআউট হন এই ওপেনার।

 
মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদরা শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। এক প্রান্তে বাবর আজম শেষ আশা হয়ে ছিলেন। কিন্তু বাবর ৩৫ বলে ৫৭ রান করে আউট হলে পাকিস্তানের শেষ আশাটুকুরও সমাপ্তি হয়। পাকিস্তান শেষ ৬ উইকেট হারিয়েছে ২১ রানে। শেষ পর্যন্ত ১৮ ওভারে তারা ১৮০ রানে অলআউট হয়।
 
নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন টিম সাউদি।

 

এর আগে কিউইদের বড় সংগ্রহ এনে দেন কেন উইলিয়ামসন, ডেরিল মিচেল, মার্ক চ্যাপম্যানরা। উইলিয়ামসন ৫৭, মিচেল ৬১, গ্লেন ফিলিপস ১৯ ও চ্যাপম্যান ২৬ রান করেন। তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আব্বাস আফ্রিদি।