NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ধর্ষণ মামলায় ৮ বছরের কারাদণ্ড লামিচানের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

ধর্ষণ মামলায় ৮ বছরের কারাদণ্ড লামিচানের

ধর্ষণের মামলায় আট বছরের কারাদণ্ড হয়েছে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের। পাশাপাশি দেশটির সাবেক এই অধিনায়ককে তিন লাখ নেপালি রুপি জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে ভুক্তভোগীকে আরো দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন নেপালের একটি আদালত।

তবে লামিচানের আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, ‘এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’ লামিচানে এই মামলায় গ্রেপ্তার ছিলেন না, রায় ঘোষণার সময় আদালতেও উপস্থিত ছিলেন না তিনি।

 

 

২০২২ সালে এই ধর্ষণ মামলায় অভিযুক্ত হন লামিচানে। সে বছরের ২১ আগস্ট কাঠমাণ্ডুর জেলা অ্যাটর্নি অফিসে লামিচানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। যদিও লামিচানে বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। সমর্থকদের সমর্থনও পেয়েছেন।

 

 

গত ডিসেম্বরে এই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করা হয়। লামিচানে এত দিন জামিনে থাকায় ক্রিকেট চালিয়ে যাওয়ার সুযোগ পান। যদিও ধারাবাহিকভাবে শুনানিতে বিলম্ব হয়েছিল, যা অনেককে ক্ষুব্ধ করে তোলে। এক বছরের বেশি সময় ধরে বারবার পিছিয়ে যাওয়ার পর লামিচানের মামলা নিষ্পত্তি হলো।