NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

পেন্টাগন প্রধানের ক্যান্সারের বিষয়ে জানতেন না বাইডেন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:২২ এএম

পেন্টাগন প্রধানের ক্যান্সারের বিষয়ে জানতেন না বাইডেন

মার্কিন প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রায় এক মাস বিষয়টি অবহিত করা হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস বিষয়টি স্বীকার করেছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক ব্রিফিংয়ে বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে চিফ অব স্টাফ আমাকে বিষয়টি অবহিত করেছেন।

 

 

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিয়মিত পরীক্ষাকালে লয়েড অস্টিনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। একই মাসের ২২ তারিখে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। জটিলতা দেখা দেওয়ায় ১ জানুয়ারি তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। পরের দিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

 
অস্টিনের অসুস্থতা নিয়ে কয়েক দিনের রাখঢাকের পর মঙ্গলবার পেন্টাগন বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় হোয়াইট হাউস বিব্রতকর অবস্থায় পড়েছে।

 

মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে উত্তেজনার একসময়ে প্রতিরক্ষা প্রধান ৪ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে ছিলেন। তবে হোয়াইট হাউসকে তা জানানো হয়নি।

 
ইসরায়েল ও ইউক্রেন যুদ্ধ ছাড়াও বাইডেন বর্তমানে বেশ কিছু আন্তর্জাতিক সংকট মোকাবেলা করছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অস্টিন ব্যক্তিগতভাবে এসব সামরিক বিষয় তত্ত্বাবধান করেন।

 

হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি স্পষ্ট করে বলেছেন, অস্টিন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি। এদিকে যোগাযোগে ঘাটতি থাকার দায় স্বীকার করে নিয়েছেন অস্টিন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি স্বীকার করছি, জনগণকে যথাযথভাবে অবহিত করা হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য আমি আরো ভালোভাবে কাজ করতে পারতাম।

 

 

মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তাব্যক্তি দেশটির প্রেসিডেন্ট, এর পরই প্রতিরক্ষামন্ত্রীর অবস্থান। লয়েড অস্টিন বলেন, শিগগিরই পেন্টাগনে ফেরার অপেক্ষায় আছি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন মুখপাত্র জানান, গত শুক্রবার থেকে নিজের দায়িত্ব পালন শুরু করেছেন লয়েড অস্টিন। হাসপাতাল থেকেই কাজ করছেন তিনি। তবে অসুস্থ অস্টিন কতটা দায়িত্ব পালন করতে পারছেন, তা স্পষ্ট নয়।  এ পরিস্থিতিতে উপ-প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকস তাঁকে সহায়তা করার জন্য কী ধরনের উদ্যোগ নিয়েছেন, সেটাও জানা যায়নি।

এদিকে লয়েড অস্টিনের অসুস্থতার খবর জানার পর গত শনিবার তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন জো বাইডেন। দ্রুত সুস্থ হয়ে পেন্টাগনে ফিরবেন তিনি- বাইডেন এমন প্রত্যাশা জানিয়ে তাকে শুভ কামনা জানিয়েছেন। লয়েড অস্টিন মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল। ২০২০ সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে লয়েড অস্টিন প্রথম আফ্রিকান আমেরিকান প্রতিরক্ষামন্ত্রী।