NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

প্রধানমন্ত্রীকে এফবিসিসিআইয়ের অভিনন্দন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৬ এএম

প্রধানমন্ত্রীকে এফবিসিসিআইয়ের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তারা। এ সময় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এফবিসিসিআই নেতারা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এফবিসিসিআই।

 

 

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি। এ সময় দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার কথা পুনর্ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা।

এ সময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক ড. মুনাল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।