NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ
Logo
logo

অর্জুন পুরস্কারে সামির স্বীকৃতি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ এএম

অর্জুন পুরস্কারে সামির স্বীকৃতি

বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন। বল হাতে যা চাচ্ছিলেন, তা-ই যেন হচ্ছিল। ঘরের মাঠের আসরে ভারতের ফাইনাল খেলায় তাই তাঁর বড় অবদান। বিশ্বকাপ শেষে সেই স্বীকৃতিই পেয়েছেন মোহাম্মদ সামি অর্জুন পুরস্কার জিতে।

 
ভারতের ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার এবার ক্রিকেট থেকে পেয়েছেন শুধু এই পেসারই।

 

আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর হাত থেকে এই পুরস্কার নিয়েছেন সামি। এবার মোট ২৬ জন ক্রীড়াবিদ পেয়েছেন অর্জুন পুরস্কার। সর্বোচ্চ সম্মান ধ্যানচাঁদ খেলরতœ পুরস্কার পেয়েছেন দুই ব্যাডমিন্টন তারকা চিরাগ শেঠি ও সাত্তি¡ক সাইরাজ।

 
গত এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে সোনা জিতেছেন এই দুজন। ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতে গেলে সেটিও হতো বড় ঘটনা। তবে সামির পারফরম্যান্স উপেক্ষা করা যায়নি। পুরস্কার জিতে ইন্সটাগ্রামে সামি তাঁর উচ্ছ¡াসের কথা লিখেছেন, ‘ভীষণ গর্বিত রাষ্ট্রপতির কাছ থেকে সম্মানজনক অর্জুন পুরস্কার হাতে নিতে পেরে।
 
এই পর্যন্ত আসতে আমাকে যাঁরা উৎসাহ অনুপ্রেরণা দিয়ে গেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।’ 

 

সামি অবশ্য বিশ্বকাপের পর থেকে চোটের কারণে খেলার বাইরে। এই মহূর্তে সেরে ওঠার পথে আছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ফেরার আশার কথা জানিয়েছেন এই পেসার।