NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

পোশাকবিধি লঙ্ঘন, ইরানে এক নারীকে ৭৪ বার বেত্রাঘাত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম

পোশাকবিধি লঙ্ঘন, ইরানে এক নারীকে ৭৪ বার বেত্রাঘাত

ইরানি এক নারী হিজাব পরতে অস্বীকার করায় তাঁকে ৭৪টি বেত্রাঘাত করা হয়েছে। ওই নারীর নাম রোয়া হেশমতি (৩৩)। স্থানীয় সময় গত শনিবার দেশটির বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট বলা হয়েছে, ‘জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের দায়ে ওই নারীকে শরিয়া আইন অনুযায়ী ৭৪টি বেত্রাঘাত করা হয়েছে ।’ হেশমতিকে ১২ মিলিয়ন রিয়াল (২২৫ পাউন্ড) জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

 
 

 

মিজানের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘দণ্ডপ্রাপ্তরা... তেহরানের ব্যস্ত জনবহুল স্থানে অপমানজনকভাবে (হিজাববিহীন) নিজেকে প্রকাশ করে বিষয়টিকে অনুমোদন দেওয়ার চেষ্টা করেছিল।’ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের সকল নারীর জন্য হিজাব পরিধান করা আইন অনুযায়ী বাধ্যতামূলক।

হেশমতির আইনজীবী মাজিয়ার তাতাই সংস্কারপন্থী শার্ঘ দৈনিককে বলেছেন, ‘হিজাব না পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করায় এপ্রিল মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।’ হেশমতির বিরুদ্ধে ‘জনসমক্ষে বোরকা না পরার’ অভিযোগও আনা হয়েছে বলে তিনি জানান।

 
 

 

দেশটির কর্মকর্তারা কেউ হিজাব আইন লঙ্ঘন করছে কি না, তা নজরদারি করতে ক্যামেরা স্থাপন করেছেন। এ ছাড়া নিয়ম লঙ্ঘনকারী ব্যবসা তাঁরা বন্ধ করে দিয়েছেন। ইরানের পার্লামেন্ট একটি বিল নিয়েও আলোচনা করা হয়েছে, যেখানে পোশাকবিধি লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। তবে পোশাকবিধি লঙ্ঘনকারীদের ইরানে বেত্রাঘাত করা সচরাচর দেখা যায় না।

 
 

 

যদিও ২০২২ সালের শেষের দিকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময় পোশাকবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দমন ক্রমবর্ধমানভাবে বেড়ে গেছে। ২০২২ সালে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ২২ বছর বয়সী ইরানি কুর্দি মাহসা আমিনি। ১৬ সেপ্টেম্বর তিনি পুলিশি হেফাজতে মারা যান। এর পরেই ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়েছিল ইরানজুড়ে।