NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মার্চ ১৮, ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ফাইনালের দুই মাস পর সেনেগালের ‘শিরোপা কেড়ে’ নতুন চ্যাম্পিয়ন ঘোষণা ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এর খাদ্য বিতরণ পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার প্রণয় ভার্মা কোণঠাসা হয়ে পড়ছেন ট্রাম্প, ডাকে সাড়া দিচ্ছে না যেসব দেশ যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, কড়া বার্তা স্টারমারের
Logo
logo

হেভিওয়েট প্রার্থীদের যাঁরা হারলেন, যাঁরা জিতলেন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৪৪ এএম

হেভিওয়েট প্রার্থীদের যাঁরা হারলেন, যাঁরা জিতলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের বেশির ভাগ জিতলেও বেশ কয়েকজন পরাজিত হয়েছেন। এর মধ্যে সাবেক মন্ত্রী ও বর্তমান প্রতিমন্ত্রী এবং দলীয় প্রধান রয়েছেন। গতকাল রবিবার ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনী ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

হেভিওয়েট প্রার্থীদের যাঁরা হারলেন, যাঁরা জিতলেননির্বাচনে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

 

 

পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত ছয়বারের এই সংসদ সদস্য (এমপি) এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন। ফরিদপুর-৪ আসনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ।

বর্তমানে সরকারের দুই প্রতিমন্ত্রী এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

 
তাঁরা হলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং ঢাকা-১৯ আসনের এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। পরাজিত হয়েছেন মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী দুইবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

 

রাজশাহী-২ আসন থেকে তিনবার নির্বাচিত এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। পরাজিত হয়েছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম।

 
সিলেট-৬ আসনে হেরেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী।

 

নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে পুনরায় নির্বাচিত হয়েছেন রংপুর-৬ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন শেরপুর-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইনমন্ত্রী আনিসুল হক, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং চট্টগ্রাম-৭ আসনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনবারের সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য হেরে গেছেন। রংপুর-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা)।

 
মুন্সীগঞ্জ-১ আসনে পরাজিত হয়েছেন বিকল্পধারার বর্তমান এমপি মাহী বি চৌধুরী।

 

স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী টাঙ্গাইল-৪ আসনে আব্দুল লতিফ সিদ্দিকী, বরগুনা-১ আসনে পাঁচবারের সংসদ সদস্য নৌকার প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু হেরে গেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহিষ্কৃত উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

আরো জয়ী হয়েছেন ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমু, ভোলা-১ আসনে তোফায়েল আহমেদ, সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ।