NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

ভোট দিলেন সাকিব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

ভোট দিলেন সাকিব

আজ সকাল সকাল নিজের ভোট কেন্দ্র দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লিগের প্রার্থী হিসেবে এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

এবারই প্রথম সাকিব নির্বাচনে অংশ নিয়েছেন। নিজের ভোট দিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন।

 
ভোট প্রদান শেষে সাকিব জানিয়েছেন, 'ভোট সবার নাগরিক অধিকার। আশা করি সবাই তাদের সে অধিকার পূর্ণ করবে এবং পরবর্তী পাঁচ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমি আশা করব, তারা সচেতনতার সঙ্গে তারা তাদের ভোট প্রদান করবে।

 

জয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদী সাকিব, 'আমি তো জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী।

 
আমি আমার দিক থেকে সর্বোচ্চ পরিশ্রম করেছি, স্বাভাবিকভাবে ফল তো আশা করবোই। এখন বাকিটা মাগুরার মানুষের ওপর নির্ভর করছে তারা কাকে পছন্দ করবে।'