NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ব্রাজিল আমাকে প্রস্তাব দেয়নি : মরিনহো


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম

ব্রাজিল আমাকে প্রস্তাব দেয়নি : মরিনহো

দৃশ্যটা ভাবুন একবার, মাঠে সেলেসাওরা খেলছে আর ডাগ আউটে স্পেশাল ওয়ান জোসে মরিনহো, পুরো ক্যারিয়ার যার অর্জন আর বিতর্কে ভরা। এমন কিছু আদৌ সম্ভব কি না, তা সময়ই বলবে। তবে গুঞ্জন কিন্তু ডালপালা মেলছে। ব্রাজিল কোচহীন হয়ে আছে।

 
কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আর নেই। ফুটবলবিশ্ব বিশ্বকাপের সবচেয়ে সফল ও অন্যতম সমর্থনপুষ্ট দলটির ডাগআউটে কে দাঁড়াবে, তা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে চাইছে।

 

মরিনহোর রোমায় চুক্তি আছে আগামী জুন পর্যন্ত। অর্থাৎ চাইলে এখন তিনি অন্য কোনো দলের সঙ্গে আলাপ চালাতেই পারেন।

 
ক্লাব ফুটবলে তো প্রায় সবই জিতেছেন। ৪টি লিগ, ৫টি ইউরোপিয়ান ট্রফি, ৫টি কাপ- সেগুলোও ভিন্ন চারটি দেশে। ৬০ বছর বয়সে এবার কোনো জাতীয় দলের দায়িত্বে তাঁকে দেখাটা প্রত্যাশিতও। এর মধ্যে পর্তুগাল থেকেও তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাব ছিল সৌদি আরবের।
 
এবার ব্রাজিলকে নিয়ে গুঞ্জন। গতরাতে রোমার ইতালিয়ান কাপের ম্যাচের পর মরিনহো অবশ্য জানিয়েছেন, ‘জানি না কী হচ্ছে। তবে ব্রাজিল আমাকে সরাসরি কোনো প্রস্তাব দেয়নি। আর আমি আমার এজেন্টকে বলে দিয়েছি, রোমার আমাকে নিয়ে ইচ্ছা-অনিচ্ছার কথা না জেনে কারো সঙ্গে যেন আলাপ না করে।’

 

খবর বেরিয়েছে রোমা কর্তৃপক্ষই নতুন কোচ খুঁজছে।

 
মরিনহো তবে কোথায় যাচ্ছেন, তাতেই ব্রাজিলকে নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা। ২০২১ সালে তিনি ইতালির রাজধানীর ক্লাবটির দায়িত্ব নিয়েছেন। গত দুই মৌসুমে লিগে ষষ্ঠ হয়েছে তাঁর দল, ২০২২-এ কনফারেন্স লিগের শিরোপা জেতে আর গত মৌসুমে ওঠে ইউরোপিয়ান লিগের ফাইনালে। এই মৌসুমে লিগে সপ্তম স্থানে মরিনহোর দল, শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১৭ পয়েন্ট পেছনে। রোমার ‘ফিন্যানশিয়াল ফেয়ার প্লে’র বাধ্যবাধকতা থাকায় মরিনহো অবশ্য দলবদলে চাওয়ার মতো খেলোয়াড় পাননি। সেটি নিয়ে তাঁর অসন্তোষও গোপন থাকেনি। এএফপি