NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ সৌদির


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ সৌদির

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ দিয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সৌদি রাষ্ট্রীয় টিভিতে এই ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়। গত আগস্টে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন যে, তার দেশ এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে।

 

শুরুতে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া (ভারত), চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকসের যাত্রা শুরু হয়েছিল। তবে নতুন সদস্য হিসেবে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইরান ও ইথিওপিয়া যোগ দেয়ায় এর সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ব্রিকসে যোগ দিলো। এর মাধ্যমে দেশটিতে চীনা প্রভাব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সত্ত্বেও সৌদি আরব এখন ক্রমবর্ধমান হারে নিজস্ব পথে চলছে। যুক্তরাষ্ট্র অতীতের মতো আর সৌদি আরবের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়, এমন উদ্বেগের মধ্যে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে।