NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন ‘নতুন মেসি’ এচেভেরি তবে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন ‘নতুন মেসি’ এচেভেরি তবে

গত নভেম্বরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোড়ন তুলেছিলেন ১৭ বছরের কিশোর ক্লাদিও এচেভেরি। এরপর থেকে আর্জেন্টিনার সেই কিশোরকে দলে পেতে আগ্রহ দেখায় ইউরোপের বেশ কয়েকটি ক্লাব। যদিও আগে থেকেই পিএসজি, চেলসি, ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলোর চোখ ছিল 'নতুন মেসি' খ্যাত এচেভেরির দিকে।

এই লড়াইয়ে অবশ্য জিতেছে ম্যানচেস্টার সিটিই।

 
ইউরোপের গণমাধ্যমের খবর, রিভারপ্লেটের হয়ে খেলা এই কিশোরকে পেতে আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে সম্মতিতে পৌঁছেছে ম্যানসিটি। যদিও উভয়পক্ষই এখনো আনুষ্ঠানিক ভাবে বিষয়টি জানায়নি।

 

দলবদলের অন্যতম সক্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো বলছেন, ছয় বছরের চুক্তিতে এচেভেরিকে দলে টেনেছে ম্যানসিটি। তাকে দলে পেতে সিটিজেনদের খরচ করতে হচ্ছে ২২ মিলিয়ন ইউরো।

 
তবে এখনই ইংলিশ ক্লাবটিকে যোগ দিচ্ছেন না তিনি। রিভারপ্লেটের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি আছে এভেচেরির। চুক্তির মেয়াদ শেষ হলেই যোগ দিবেন ম্যানসিটিতে। 

 

২০১৭ সাল থেকে রিভারপ্লেটের একাডেমিতে আছে এচেভেরি।

 
চলতি মৌসুমে রিভারপ্লেটের জার্সিতে খেলেছেন পাঁচ ম্যাচ, যদিও কোনো গোল করতে পারেননি। তবে সবশেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখান এই অ্যাটাকিং মিডফিল্ডার। করেছিলেন পাঁচ গোল।