NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

দেশে ফিরেছে বাংলাদেশ দল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৩ পিএম

দেশে ফিরেছে বাংলাদেশ দল

নিউজিল্যান্ড সফর শেষে আজ রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। রাত ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছান ক্রিকেটাররা।

তবে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসেননি বিদেশি কোচিং প্যানেলের সদস্যরা। ছুটি কাটাতে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা।

 

 

বাকিরাও ছুটিতে যাবেন। তবপ ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও ট্রেনার নিক লি আসছেন না বিসিবির সঙ্গে তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়।

নিউজিল্যান্ড সফর শেষ আপাতত ব্যস্ততা নেই জাতীয় দলের। ১৯ জানুয়ারি শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চলবে ১ মার্চ পর্যন্ত।

 

 

এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। অর্থাৎ আগামী ২ মাস জাতীয় দলের খেলা না থাকায় লম্বা ছুটিই পাচ্ছেন কোচিং প্যানেলের সদস্যরা।