NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নাজমুল-লিটনদের বর্ষবরণ অকল্যান্ড বিমানবন্দরে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:১৫ পিএম

নাজমুল-লিটনদের বর্ষবরণ অকল্যান্ড বিমানবন্দরে

ভৌগলিক কারণে সময়ের মারপ্যাঁচে এগিয়ে থাকায় বিশ্বের প্রথম দেশ হিসেবে বর্ষবরণ করে নিউজিল্যান্ড। বেশ ঘটা করেই এই আনুষ্ঠানিকতা সারে তারা। ইতোমধ্যে ২০২৪ সালকে বরণ করে নিয়েছে কিউইরা। তবে নিউজল্যান্ডে থেকেও আয়োজন করে নতুন বছরকে স্বাগত জানাতে পারলেন না নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা।

 

 

আজ শেষ টি-টোয়েন্টি খেলে মাউন্ট মঙ্গানুই থেকে অকল্যান্ডে ফেরে বাংলাদেশ দল। সেখান থেকে ক্রিকেটাররা দেশে ফেরার বিমান ধরবেন স্থানীয় সময় রাত ১টায়। অর্থাৎ যখন নতুন বছর বরণ করছিল দেশটি, তখন নাজমুলরা অকল্যান্ড বিমানবন্দরে দেশে ফেরার আনুষ্ঠানিকতা সারছিলেন।

অকল্যান্ড থেকে সিঙ্গাপুর থয়ে আগামীকাল (সোমবার) রাত পৌনে ১১টায় ঢাকায় পৌছানোর কথা আছে নাজমুলদের।

 

 

প্রায় ৩ সপ্তাহের সফরে সিরিজ জিততে না পারলেও দুই ফরম্যাটেই ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে জিতেছেন নাজমুলরা। যদিও সিরিজ জেতার অতৃপ্তি রয়েই গেছে।

ওয়ানডের পর সে দেশে প্রথমবার টি-টোয়েন্টিও জিতেছে বাংলাদেশ।

 
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জেতা বাংলাদেশের এই ফরম্যাটে সিরিজ জয়ের সুযোগ থাকলেও বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যাক্ত হয়। বৃষ্টি-নিয়মে তৃতীয় ম্যাচ হেরে যায় বাংলাদেশ। এতে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করতে হয়েছে।

 

দুই ফরম্যাটের একটাতেও সিরিজ জিততে না পারলেও বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর ইতিহাসে এটিই সবচেয়ে সাফল্যমন্ডিত।