NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

হতাশা নিয়েই শেষ হলো বাংলাদেশের ইনিংস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম

হতাশা নিয়েই শেষ হলো বাংলাদেশের ইনিংস

ইতিহাসের হাতছানি নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডে যেকোনো সংস্করণে প্রথমবার সিরিজ জয়ের সামনে ছিল সফরকারীরা। ম্যাচ এখনো না শেষ হলেও প্রথম ইনিংস শেষে সেটা অনেকটা মিইয়ে গেছে। আগে ব্যাটিং করে বাংলাদেশ যে অলআউট হয়েছে মাত্র ১১০ রানে।

 

 

সিরিজে সমতা ফেরাতে নিউজিল্যান্ডের দরকার ১১১ রান। টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ইনিংসের শুরু থেকেই ধুঁকেছে। একজন ব্যাটারও ইনিংস টেনে নিতে পারেননি। ইনিংস শুরু করে বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেনরা।

 

 

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল শুরু হয় সৌম্য সরকারকে দিয়ে। টিম সাউদির প্রথম ওভারে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাঁহাতি ওপেনার। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হন সৌম্য। রনিকে নিয়ে ভালো এগোতে থাকলেও আরেকবার ইনিংস বড় করতে পারেননি নাজমুল।

 

 

রনি-নাজমুলের ২৭ রানের জুটি ভাঙেন অ্যাডাম মিলনে। ১৭ রানে আউট হন নাজমুল। এরপর দ্রুতই বেন সিয়ার্সের বলে রনি ও মিচেল স্যান্টনারের বলে আফিফ হলে বিপদে পড়ে বাংলাদেশ। রনি ১০ ও আফিফ ১৪ রান করেন। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে বেঁচে যেতেন রনি, সিয়ার্সের বলটা লেগ স্টাম্প মিস করেছিল।

 
সে যাই হোক, ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার এই ধাক্কা আর ইনিংসজুড়ে কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।

 

বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা। দলীয় ৬৮ রানে ব্যক্তিগত ১৬ রানে তাওহিদ আউট হওয়ার পর শেখ মেহেদী হাসান-শামীম হোসেনরাও তাঁর পথ অনুসরণ করেছেন। মিচেল স্যান্টনার ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন সাউদি, মিলনে ও সিয়ার্স।