NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

এলগারের সেঞ্চুরিতে ভারতকে পেছনে ফেলল দক্ষিণ আফ্রিকা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫১ এএম

এলগারের সেঞ্চুরিতে ভারতকে পেছনে ফেলল দক্ষিণ আফ্রিকা

ভারতের বিপক্ষে দুই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আগেই দিয়েছেন ডিন এলগার। সেই শেষের শুরুটা স্বপ্নিল হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের। সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি হাঁকিয়েছেন সেঞ্চুরি। সুপার স্পোর্ট পার্কে চারের ফুলঝুরি ছুটিয়েই তিন অঙ্কের জাদুকরি স্কোর ছুঁয়েছেন তিনি।

 
 

 

এলগারের শতরানে প্রথম ইনিংসে বড় লিডের স্বপ্ন হয়তো দেখছে প্রোটিয়ারা। কাগিসো রাবাদা-নন্দ্রে বারগারদের বোলিং তোপে রোহিত শর্মার দলতে ২৪৫ রানে আটকে ফেলে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় এলগারের শতরানে ভর করে ৫ উইকেটে ৬৬ ওভারে ২৫৬ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের চেয়ে তারা এগিয়ে ১১ রান। হাতে আছে ৫ উইকেট।

 
১৪০ রানে অপরাজিত ছিলেন এলগার। ২১১ বলে ২৩টি চারে ইনিংসটি সাজিয়েছেন তিনি। 

 

প্রোটিয়াদের শুরুটা হয় নড়বড়ে। দলীয় ১১ রানে আউট হন এইডেন মারক্রাম।

 
দ্বিতীয় উইকেটে টনি ডি জোর্জির সঙ্গে ৯৩ রান যোগ করে দলকে পথে ফেরান এলগার। কিন্তু জোড়া আঘাতে ৯ রানের ব্যবধানে জোর্জি (২৮ রান) এবং কিগান পিটারসেনকে (২ রান) আউট করে ভারতকে ম্যাচে ফেরান জাসপ্রিত বুমরাহ। ১১৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর ডেভিড বেডিংহামের সঙ্গে শতরানের জুটি গড়ে ওই ধাক্কা সামলে প্রোটিয়াদের ভালো অবস্থানে পৌঁছে দেন এলগারই। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হওয়ার আগে বেডিংহাম করেন ৫৬ রান।

 

এর আগে ৮ উইকেটে ২০৮ রান নিয়ে গতকাল প্রথম ইনিংসে ২৪৫ রানে অল আউট হয় ভারত।

 
আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা লোকেশ রাহুলই করেছেন এর বেশির ভাগ। পূরণ করেছেন সেঞ্চুরিও। ক্যারিয়ারে অষ্টম এবং সেঞ্চুরিয়নে টানা দ্বিতীয় সেঞ্চুরি এটা রাহুলের। অবশ্য তিন অঙ্কের জাদুকরী স্কোর ছোঁয়ার পরপর আউট হয়ে যান তিনি। ১৪টি চার এবং ১টি ছক্কায় ১৩৭ বলে ১০১ রানের কার্যকর শতরান করে ভারতের শেষ ব্যাটার হিসেবে অভিষিক্ত নন্দ্রে বারগারের বলে আউট হন তিনি। প্রথম দিনই ৫ শিকার ঝুলিতে ভরেছিলেন স্পিডস্টার কাগিসো রাবাদা।