NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

প্যারাসাইট অভিনেতা লি সানের লাশ উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৬ এএম

প্যারাসাইট অভিনেতা লি সানের লাশ উদ্ধার

অস্কারজয়ী চলচ্চিত্র `প্যারাসাইট' এর অভিনেতা লি সান-কিউনকে (৪৮) মৃত অবস্থায় পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বুধবার রাজধানী সিউলের একটি পার্কে গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এ অভিনেতাকে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লি সান আত্মহত্যা করেছেন কিনা তা স্পষ্ট নয়।

 
গত অক্টোবর থেকে অবৈধ মাদক সেবনের অভিযোগে তদন্ত চলছিল লির বিরুদ্ধে। তিনি দাবি করেছিলেন, তাঁকে মাদক সেবনে প্ররোচিত করা হয়েছিল।

 

লি সান প্যারাসাইটে পার্ক ডং-ইক চরিত্রে অভিনয় করেছেন। ধনাঢ্য পার্ক পরিবারে নানা কৌশলে অনুপ্রবেশ করেন একটি দরিদ্র পরিবারের সদস্যরা।

 
 ২০১৯ সালে মুক্তি পাওয়া প্যারাসাইট ২০২০ সালে অস্কারে সেরা সিনেমাসহ চারটি পুরস্কার পায়।