NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

শীত বাড়বে জানুয়ারিতে, আছে শৈত্যপ্রবাহের আভাসও


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

শীত বাড়বে জানুয়ারিতে, আছে শৈত্যপ্রবাহের আভাসও

বাতাসে জলীয় বাষ্প থাকায় গত কিছুদিন ধরেই ঢাকাসহ দেশের অনেক জায়গায় কুয়াশাচ্ছন্ন বা মেঘলা ভাব থাকছে। ফলে এ সময় সর্বনিম্ন থাকছে স্বাভাবিকের চেয়ে বেশি। 

আবহাওয়াবিদরা বলছেন, এই অবস্থা কেটে গিয়ে জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমে দেশে শীতের তীব্রতা বাড়বে। নতুন বছরের প্রথম সপ্তাহে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহও।

 

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ কালের কণ্ঠকে বলেন, ‘আগামী দুই-তিন দিনের মধ্যে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না। ৩০-৩১ ডিসেম্বরের দিকে বা জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে পারে। সব মিলিয়ে মনে হচ্ছে জানুয়ারির আগে তাপমাত্রা তেমন কমবে না। জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস।

 
এ নিয়ে টানা ১১ দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।