NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রাবাদার বোলিংয়ে অসহায় ভারত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ এএম

রাবাদার বোলিংয়ে অসহায় ভারত

সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের প্রথম দিনই বিপর্যয়ে ভারতের ব্যাটিং। কাগিসো রাবাদার বোলিং তোপে ২০৮ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট। একাই ৫ উইকেট তুলে নিয়েছেন রাবাদা। বিপর্যয়ের মধ্যে একা লড়াই চালিয়ে গেছেন লোকেশ রাহুল।

 
৭০ রান করে অপরাজিত তিনি। 

 

টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মাকে শুরুতেই ফেরান রাবাদা। এরপর পরপর ২ উইকেট তুলে নিয়ে ভারতীয়দের ব্যাটিংয়ে ঝাঁকুনিটা দেন অভিষিক্ত নান্দ্রে বার্গার।

 
যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকে ফেরান এই পেসার। এরপর ‘রাবাদা শো’। মধ্যবিরতির পর দারুণ এক স্পেলে তুলে নেন ৩ উইকেট। ২৪ রানে প্রথম ৩ উইকেট হারানোর পর বিরাট কোহলি (৩৮) ও শ্রেয়াস আইয়ার (৩১) মিলে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়েছিলেন।
 
রাবাদা ফেরান দুজনকেই। ভাঙেন তাঁদের ৬৮ রানের জুটি। এরপর রবীচন্দ্রন অশ্বিনকে ও শার্দুল ঠাকুরকেও তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন তিনি।

 

দিনের খেলা শেষ হওয়ার আগেই অবশ্য বৃষ্টিতে খেলা থামাতে হয়েছে ৫৯তম ওভারে।