NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নাসির-ইলিয়াস অতীত, নতুন সম্পর্কে সুবাহ


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১২:০৭ এএম

>
নাসির-ইলিয়াস অতীত, নতুন সম্পর্কে সুবাহ

 বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে ঘর বাঁধেন। কিন্তু বিয়ের ক’দিন পরই শুরু হয় নানান ইস্যু নিয়ে কলহ। একে-অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। মাস না পেরোতেই ভাঙন ধরে সম্পর্কে।

শুধু তাই নয়, ইলিয়াস ও সুবাহ একে-অপরের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। সেই মামলা এখনো চলমান রয়েছে। এর মধ্যেই জানা গেল, নতুন সম্পর্কে জড়িয়েছেন সুবাহ।

ইলিয়াসের সঙ্গে সম্পর্কের তীক্ততা ভুলে নতুন পুরুষে মন দিয়েছেন সুবাহ। তিনি নিজেই সেটা স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) ফেসবুকে সুবাহ স্ট্যাটাস দেন, ‘ইন আ রিলেশনশীপ’। সঙ্গে একটি হার্ট ইমোজি ও ‘এস’ অক্ষরটি উল্লেখ করেন।

এ নিয়ে মুহূর্তেই তার অনুসারীদের মধ্যে কৌতুহল ছড়িয়ে পড়ে। কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন করেছেন, ‘আবার?’ জবাবে সুবাহ লেখেন, ‘কেন, কোনো বাধা আছে নাকি বলো?’

subah-eleyas
ইলিয়াসের সঙ্গে বিয়ের সাজে সুবাহ

এছাড়া গণমাধ্যমের কাছেও সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন সুবাহ। বলেছেন, ‘হ্যাঁ প্রেম করছি। এটা সত্য। তবে কার সঙ্গে করছি, সেটা এখনই জানাব না। একদম বিয়ে করে বাচ্চা হলে তারপর জানাব।’

ইলিয়াসের আগে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক ছিল সুবাহর। মূলত নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ। কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি।

এদিকে সুবাহ অভিনয় করেছেন ‘বসন্ত বিকেল’ নামের একটি সিনেমায়। রফিক শিকদার পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।