NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

দক্ষিণ কোরিয়ায় এক বছরে ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রির রেকর্ড


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

দক্ষিণ কোরিয়ায় এক বছরে ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রির রেকর্ড

চলতি বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে দক্ষিণ কোরিয়ায় কে-পপ অ্যালবাম বিক্রিতে রেকর্ড তৈরি হয়েছে। এরই মধ্যে ১১ কোটি ১৬ লাখ অ্যালবামের কপি বিক্রি হয়েছে। মাত্র ১১ মাসেই গত বছরের তুলনায় ১৪৪ শতাংশ অ্যালবাম বিক্রি হয়েছে। গত বছর ১২ মাসে বিক্রি হয়েছিল আট কোটি অ্যালবাম।

 

 

শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এবারই প্রথম এক বছরে ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রির মাইলফলক ছুঁয়েছে। বর্তমানে যেখানে ডিজিটাল অ্যালবাম বিক্রির হিড়িক দেখা যায়, সেখানে কোরিয়ার চিত্র একদম আলাদা। তারা ডিভিডি কিনতেই পছন্দ করে বরাবর। শুধু নভেম্বর মাসেই দেড় কোটির বেশি অ্যালবাম বিক্রি হয়েছে বলে জানা গেছে।

 

 

সার্কেল চার্ট জানিয়েছে, নভেম্বর মাসে অ্যালবাম বিক্রিতে শীর্ষে আছে ‘স্ট্রে কিডস’। পুরো ১১ মাসের তালিকায় শীর্ষে আছে জাংকুক, ভি, ইনফাইফেনের অ্যালবাম।