NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইউরোতে না খেলার কথা জানালেন কোর্তোয়া


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

>
ইউরোতে না খেলার কথা জানালেন কোর্তোয়া

চলতি মৌসুম শুরুর আগেই গত আগস্টে হাঁটুর চোটের কারণে থিবো কোর্তোয়া ছিটকে যান মাঠের বাইরে। করানো হয় অস্ত্রোপচার। এরপর জানা যায়, আগামী বছর এপ্রিলে মাঠে ফিরতে পারবেন তিনি। কিন্তু সেটাও হয়তো হচ্ছে না।

 
এমনকি জুনে হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপেও খেলা হচ্ছে না ৩১ বছর বয়সী এই গোলরক্ষকের।

 

বেলজিয়ান গণমাধ্যমে এই গোলরক্ষক বলেছেন,'পুরোপুরি রিকভারী দরকার আমার। তাই পরিষ্কারভাবে নিজের অবস্থান জানানো দরকার। যদি ভাগ্যবান হয়ে থাকি তাহলে আগামী মে মাসে ম্যাচ খেলতে পারব কিন্তু টুর্নামেন্টের (ইউরো) জন্য প্রস্তুত হতে পারব না।

 
৮০-৮৫ শতাংশ ফিট হয়ে খেলতে চাই না আমি। দলকে আমি বাইরে থেকে সমর্থন দিতে চাই।'

 

ইউরোতে না খেলা মানেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন এমন নয়। পুরোপুরি সুস্থ হয়ে আবারো বেলজিয়ামের গোলপোস্টের নিচে দাঁড়াতে চান রিয়াল মাদ্রিদে খেলা এই গোলরক্ষক।

 
২০১১ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর খেলেছেন ১১১টি ম্যাচ।

 

জার্মানিতে আগামী বছর ১৪ জুন শুরু হবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই। 'ই' গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ রোমানিয়া, স্লোভাকিয়া ও প্লে-অফ খেলে আসা দল। রয়টার্স