NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কামিন্স


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কামিন্স

দুবাইয়ে চলছে আইপিএলের নিলাম। প্যাট কামিন্সের নাম ওঠার আগে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রভম্যান পাওয়েল। ৭ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

তবে পাওয়েল সহ আইপিএলের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স।

 
নিলামে এই পেসারকে নিয়ে এক প্রকার যুদ্ধ চলেছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স সব দলই কামিন্সকে পাওয়ার লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্স।
 

 

এর আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্যাম কারেন। ২০২৩ সালের আইপিএলের আগে নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস।

নিলামে চাহিদার তুঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডও। তাঁকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

 
হেডকে দলে নিতে শুরুতে বিড করে হায়দরাবাদ। হায়দরাবাদের সঙ্গে দ্রুতই লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। জমে উঠে দুই দলের তুমুল লড়াই। তাতে ২ কোটি ভিত্তিমূল্য থেকে তাঁর দাম ছাড়িয়ে যায় ৬ কোটি। শেষ পর্যন্ত হায়দরাবাদ ৬ কোটি ৮০ লাখ রুপি বিড করার পর নিজেদের মধ্যে আলোচনায় হাল ছেড়ে দেয় চেন্নাই।
 

 

ইংল্যান্ডের হ্যারি ব্রুককে রাজস্থানের সঙ্গে লড়াইয়ের পর ৪ কোটি রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে নাম উঠলেও দল পাননি দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশো ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।