NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

আচরণবিধি লঙ্ঘন : মাহিয়া মাহিকে ইসির তলব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

আচরণবিধি লঙ্ঘন : মাহিয়া মাহিকে ইসির তলব

চিত্রনায়িকা ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপাকে (মাহিয়া মাহি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত) মো. আবু সাঈদ তাকে তলব করেন।

মাহিকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আপনাকে জানানো যাচ্ছে যে, ১৪ ডিসেম্বর ‘আচরণবিধি লঙ্ঘণ করে ভোট চাচ্ছেন মাহি’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছে যে, ‘প্রার্থিতা ফিরে পাওয়ার পর রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু করে দিয়েছেন মাহি। গতকাল বৃহস্পতিবার মাহি তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন।

 
পোস্টে দেখা যায়- তিনি নিজ এলাকা রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে জনসাধারণের কাছে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।’

 

এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে যে, আপনি গতকাল ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার আগেই গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান। আপনার ওই আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘন করেছেন, যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।