NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

কাবাডি ক্লাব ‘রানার গ্রুপ মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩’ এ চ্যাম্পিয়ন হোয়েছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব ৪৪-২৭ পয়েন্টে মেঘনা কাবাডি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান এবং কাবাডি ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খান এবং ডিএমপি কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

 
এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকসহ ডিএমপির কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গৌরবময় এ কাবাডি খেলা অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল। কাবাডির নবজাগরণ এনে দিয়েছেন বর্তমান আইজিপি এবং ডিএমপি কমিশনার। আমাদের জাতীয় খেলা কাবাডিকে উঁচুমাত্রায় নিয়ে আসার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

 
খেলোয়াড়রা যদি তাদের সেরা খেলাটা অব্যাহত রাখে তাহলেই বাংলাদেশ বিশ্বের বুকে কাবাডিতে চ্যাম্পিয়ন হতে পারবে।

 

চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, উভয় দলই তাদের দুর্দান্ত খেলা দেখিয়েছেন। বিশেষ করে বাংলাদেশ পুলিশ কাবাডি টিম তাদের খেলায় সেরা নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আইজিপি বলেন, আজকের ফাইনাল ম্যাচটি অত্যন্ত চমৎকার ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।

 
আমরা একটি মনোমুগ্ধকর খেলা উপভোগ করেছি। বাংলাদেশ পুলিশ নিজ যোগ্যতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে আমাদের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছিলেন। কাবাডি খেলাকে বিশ্বের দরবারে একটি আকর্ষণীয় ও মনোমুগ্ধকর খেলা হিসেবে পরিচিত করতে চাই। আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের বুকে কাবাডিতে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

 

 

প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের মো. মিজানুর রহমান বেস্ট রেইডার, মেঘনা কাবাডি ক্লাবের মো. জিয়াউর রহমান বেস্ট ক্যাচার এবং বাংলাদেশ পুলিশের মহেষ সেরা খেলোয়ার মনোনীত হয়েছেন।