NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিশ্বকাপ হারের ধাক্কা সামলে ওঠা সহজ নয় রোহিতের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম

বিশ্বকাপ হারের ধাক্কা সামলে ওঠা সহজ নয় রোহিতের

বিশ্বকাপে রীতমতো উড়ছিল ভারত। টানা ১০ জয়ের তুঙ্গস্পর্শী আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল ফাইনাল। কিন্তু আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাখো সমর্থকের সামনে আসল ম্যাচটাই হেরে বসে রোহিত শর্মার দল। ঘরের মাঠের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় ভারতের।

 
এ দুঃখ কি সহজে ভোলা যায়! স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে উঠেছিল অধিনায়ক রোহিত শর্মারও। তবু জীবনের নিয়মে সামনে এগিয়ে যেতে হচ্ছে তাঁকেও। 

 

আহমেদাবাদের ওই দুঃখগাথার পর দেশের মাটিতেই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্ট সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। কিন্তু মাঠে দেখা যায়নি রোহিতকে।

 
বিশ্বকাপের ফাইনালে হারের ২৪ দিন পর অবশেষে প্রথমবার মুখ খুললেন তিনি। ভারতীয় সমর্থকদের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছেন রোহিত শর্মা। তাঁর আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ানস ভিডিওটি পোস্ট করেছে। বিশ্বকাপের ফাইনালে হারের পরও পাশে থাকার জন্য তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
 
 সেই সঙ্গে জানিয়েছেন, বিশ্বকাপে কী ধরনের পরীক্ষার মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে সেই অভিজ্ঞতার কথাও, ‘বিশ্বকাপের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে গিয়েছিল। কী করব বুঝতে পারছিলাম না। তাই ক্রিকেট থেকে দূরে ছিলাম। কিন্তু সমর্থকরা আমার কাছে এসেছে, তারা আমার পাশে ছিল। পুরো বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি, সেটার জন্য প্রশংসা করছে।
 
খারাপ লাগছিল সমর্থকদের জন্য। ওরা সব সময় পাশে ছিল। স্বপ্ন দেখছিল আমরা বিশ্বকাপ জিতব।’

 

সবাইকে ধন্যবাদ জানিয়ে রোহিত বলতে থাকেন, ‘বিশ্বকাপের সময় আমরা যেখানে যেখানে গিয়েছি, সকলে সমর্থন করেছে। মাঠে যারা এসেছে, বাড়িতে বসে যারা দেখছে, সকলে আমাদের পাশে ছিল। তাদের সকলকে ধন্যবাদ। কিন্তু এ নিয়ে ভাবতে গেলেই আমার মধ্যে হতাশা কাজ করে। আমরা এই সমর্থকদের শেষ পর্যন্ত আনন্দ দিতে পারিনি।’

প্রতিটি ম্যাচেই গোটা দেশের প্রত্যাশা নিয়ে ভারত মাঠে নেমেছিল বলে জানিয়েছেন তিনি। অতীত ভুলে আবার নতুন করে শুরুর প্রতিশ্রুতি দিয়ে রাখলেন রোহিত, ‘ক্রিকেটারদের ওপর কী ধরনের চাপ থাকে সেটা সমর্থকদেরও বুঝতে হয়। আমরা খুবই ভাগ্যবান যে এমন হারের পরও সমর্থকেরা রাগ, ক্ষোভ কোনো কিছুই দেখায়নি। বরং ভালোবাসা জানিয়েছে। খুব ভালো লেগেছে এটা দেখে। আমরা আবার নতুনভাবে শুরু করব। আবার পুরস্কার জয়ের জন্য ঝাঁপাব।’

ক্যারিয়ারে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিচ্ছিলেন রোহিত। বিশ্বকাপ জিততে মরিয়া ছিলেন খেলোয়াড়রাও। স্বপ্ন আলোর মুখ না দেখায় সবার সঙ্গে ব্যথিত রোহিত নিজেও, ‘৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। আমার কাছে ওটাই ক্রিকেটের সেরা প্রতিযোগিতা। এত বছর ধরে পরিশ্রম করছিলাম শুধু এই বিশ্বকাপ জেতার জন্যই। শেষ পর্যন্ত এমন ফল হলে হতাশ তো লাগবেই। এত বছর ধরে যে স্বপ্নটা দেখছিলাম, সেটাই সত্যি হলো না। হতাশ হওয়ারই কথা।’