NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

‘শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে’


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪২ এএম

‘শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে’

ঢাকা : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। তার সাথে আজ সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা দক্ষতার সাথে বাংলাদেশ সরকারের কোভিড মোকাবেলা, কোভিড পরবর্তী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন, জেন্ডার বাজেট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ইউএনডিপি, ইউএনএফপিএ-এর সাথে সমন্বয়ের মাধ্যমে তৃণমূল পর্যন্ত নারী ও শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করছে। সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় এক্ষেত্রে বিভিন্নভাবে ভূমিকা রেখে চলেছেন।

প্রত্যন্ত অঞ্চলে সভা আয়োজনের মাধ্যমে নারী ও শিশুবান্ধব অনেক পরামর্শ পাওয়া গেছে যা আইন-নীতি প্রণয়নে ভূমিকা রাখছে। সরকার ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো জেন্ডার বাজেট চালু করে, যা ২০২২-২৩ অর্থবছরেও অব্যাহত রয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে কোভিডকালীন সময়ে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা সুরক্ষিত হয়েছে। নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহ বিশ্ব দরবারে রোল মডেল। 

তিনি বলেন, ঝড়ে পড়া শিশুদের সংখ্যা হ্রাস, মাতৃমৃত্যু হ্রাস, মোবাইলের মাধ্যমে সরাসরি বৃত্তির অর্থ প্রদানের মাধ্যমে মেয়েদের শিক্ষায় উদ্বুদ্ধকরণ, প্রত্যন্ত অঞ্চলেও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, নারী সহিংসতায় জিরো টলারেন্স, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে নারীদের জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতায়ন ইত্যাদি বহুমুখী পদক্ষেপের কারণে আজ এদেশে নারীর অগ্রযাত্রা দৃশ্যমান। 

স্পিকার বলেন, স্কুলগামী মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১শ'টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে, যা দেশব্যাপী চলমান থাকবে। ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছে। গাছের চারা রোপন, সামাজিক বনায়ন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় নারী ও যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ব্যাপক সচেতনতা তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে জিন লুইস বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে বর্তমান সরকার যথাযথ ভূমিকা পালন করেছে যা অতুলনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গম এলাকাগুলোতেও ত্রাণ পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। এসময় ইউএনএফপিএ বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লোখুস ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।