NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

রমজান শুরুর তারিখ ঘোষণা করল আরব আমিরাত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৮ এএম

রমজান শুরুর তারিখ ঘোষণা করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরুর আর মাত্র ৯০ দিন বাকি। দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, দেশটিতে রমজান শুরু হবে ২০২৪ সালের ১২ মার্চ। খালিজ টাইমসের খবর।

ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত এই মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন।

 
সাধারণত রমজানে দেশটিতে অফিসের সময় কমে যায়। হিজরি ক্যালেন্ডারের অন্য সব মাসের মতো এ মাসের শুরুও চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে প্রকৃত তারিখ চাঁদ দেখা সাপেক্ষে এবং কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করে। এ ছাড়া জ্যোতির্বিজ্ঞানের গণনা মোটামুটি সঠিকভাবে সম্ভাব্য তারিখের পূর্বাভাস দিতে পারে।
 

 

গতকাল মঙ্গলবার প্রকাশিত খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে তাপমাত্রা শীতল থাকবে। স্কুলগুলো রমজানের ছুটির জন্য বন্ধ থাকবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এ বছর রমজান মাসের প্রথম দিনে আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন।

 
মাস শেষে রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছে যাবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট এবং ১৪ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে।

 

আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে এপ্রিল মাসের নয় তারিখ মঙ্গলবার। রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

 

 

এ বছরে ঈদ উপলক্ষে ছয়দিনের ছুটি পেতে যাচ্ছে দেশটির মানুষ। সরকার ইতোমধ্যে রমজান মাসের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের তিন তারিখ পর্যন্ত ঈদের সরকারি ছুটি ঘোষণা করেছে।