NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভারত ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

ভারত ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের

২০২০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ যুবদল। সেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের যুব বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। গতকাল আইসিসি ২০২৪ যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে।

 
১৯ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

 

এই আসরটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়েছে আইসিসি। নতুন সূচিতে ব্লুমফন্টেইনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

 
এর পরদিন একই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
দক্ষিণ আফ্রিকার মোট পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। ব্লুমফন্টেইনে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বেনোনিতে। বাকি তিনটি ভেন্যু হলো ইস্ট লন্ডন, কিম্বারলি ও পচেফস্ট্রুম।
 
আইসিসি